ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে:নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন। নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে। এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবেন না। রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। দেশের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়।

ads
ads
ads

Our Facebook Page

↑